×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-০৯
  • ২৩৪৩৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত সপ্তাহে বসনিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২২ জনের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, উদ্ধারকারী দল এখনও ছয়জন নিখোঁজ ব্যক্তির সন্ধান করছে।
সারায়েভো থেকে এএফপি জানায়, নতুন করে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায়, নাগরিক সুরক্ষা পরিষেবা শুক্রবারের বন্যার ক্ষতির সম্মুখীন হওয়া বিপন্ন জাবানিকা ও কনজিক অঞ্চল থেকে নাগরিকদের অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
জাবানিকা ও কনজিক অঞ্চল দু’টির অবস্থান দক্ষিণ হার্জেগোভিনা-নেরেতভা ক্যান্টনের সরকার  পুলিশ এবং নাগরিক সুরক্ষা পরিষেবার তথ্য উদ্ধৃত করে সেখানে ১৯ জনের মৃত্যুর কথা জানিয়েছে। বাকি তিনটি মৃতদেহ সেন্ট্রাল-বসনিয়ার ক্যান্টনে পাওয়া গেছে।
শুক্রবার দেশটিতে বন্যা ও ভূমিধসে রাস্তা, রেলপথ এবং সেতু ভেসে গেছে, অনেক জনবহুল এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রাজধানী সারায়েভো থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ডোনজা জাবানিকা গ্রামটি বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। গ্রামটি কাছাকাছি একটি খনি থেকে আসা কাদা, পাথর এবং গ্রানাইটসহ ধ্বংসাবশেষের নীচে সেখানকার বাড়িঘর ও যানবাহন চাপা পড়েছে। উদ্ধারকারী দল সেখানে এখন নিখোঁজদের খোঁজে এলাকায় চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছে।
স্থানীয় উদ্ধারকর্মীদের সহায়তায় এই অঞ্চলের চারটি দল পাঠানোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের নাগরিক সুরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়েছে।
কর্তৃপক্ষ মঙ্গলবার বসনিয়ায় শোক দিবস ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat