×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ২৩৪৫৪৭৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিনেতা-নাট্যনির্দেশক আজাদ আবুল কালামকে প্রেসিডেন্ট এবং সাইফ সুমনকে সেক্রেটারি জেনারেল করে ১৩ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করেছে ‘থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা’- টাড।২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি।
শুক্রবার (২২ নভেম্বর) ঢাকার জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংগঠনের প্রথম সাধারণ সভায় নিবন্ধিত ১৭০ জন সদস্যের মধ্যে ৮০ জনের উপস্থিতি ও তাদের মতামতের ভিত্তিতে কমিটি অনুমোদন দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নাট্যশিল্পীদের অধিকার বাস্তবায়নে গত ১৯ অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়। এবার গঠিত হলো পূর্ণাঙ্গ কমিটি।
কমিটিতে আইরিন পারভীন লোপাকে ভাইস প্রেসিডেন্ট, তৌফিকুল ইসলাম ইমনকে সেক্রেটারি অর্গানাইজেশন এবং শামীম সাগরকে ট্রেজারার করা হয়েছে।
এছাড়া আসাদুল ইসলামকে সেক্রেটারি অফিস, নাজনীন হাসান চুমকিকে সেক্রেটারি কমিউনিকেশন, অপু শহীদকে সেক্রেটারি ইভেন্ট, কাজী রোকসানা রুমাকে সেক্রেটারি ওয়েলফেয়ার, এ কে আজাদ সেতুকে সেক্রেটারি ক্লাব মনোনীত করা হয়েছে।
এক্সিকিউটিভ মেম্বার্স হিসেবে মনোনীত হয়েছেন অম্লান বিশ্বাস, রেজা আরিফ ও সঞ্চিতা শারমিন পিয়া।
সংগঠনটির মূল লক্ষ্য হলো ঢাকা মহানগরীর থিয়েটার চর্চায় মঞ্চে এবং নেপথ্যে যুক্ত শিল্পীদের অধিকার, স্বার্থ ও দাবি, কল্যাণ, পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণ, শৈল্পিক দক্ষতা উন্নয়নে প্রতিনিধিত্ব করা।
ঢাকা মহানগরে নিয়মিতভাবে অন্তত পাঁচ বছর ধরে নাট্যচর্চায় যুক্ত যে কোনো নাট্যশিল্পী অভিনেতা-অভিনেত্রী, নির্দেশক, নাট্যকার, ডিজাইনার, নেপথ্য মঞ্চশিল্পী এই অ্যাসোসিয়েশনে যুক্ত হওয়ার আবেদন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat