×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ২৩৪৭১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসকন নিষিদ্ধ ও আইনজীবি আলিফ হত্যার দ্রুত বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।  

কুমিল্লা মহানগর হেফজতের উদ্যোগে বুহস্পতিবার নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর সভাপতি মুফতি শামছুল ইসলাম জিলানীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম কাসেমী, মুফতি ইয়াকুব ওসমানী, মাওলানা জামিল আশরাফী, মুফতী নাইমুল ইসলাম, মুফতী মোজাম্মেল, মাওলানা সোলাইমান, মাওলানা আব্দুল কাদের জামাল ও মাওলানা খলীলুর রহমান কাসেমী। 

বক্তারা বলেন, মুসলমানের রক্তখেকো ভারতের হিন্দুত্ববাদী শাসকগোষ্ঠী এদেশে 'হিন্দু কার্ড' খেলে পতিত স্বৈরাচার আওয়ামীলীগকে পূনর্বাসন করে নিজেদের আধিপত্যবাদ কায়েম রাখতে চায়। তাদের সেবাদাস ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে ভারত উন্মাদ হয়ে আছে। তাই তারা একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভারতের কোনো ফাঁদে পা না দিতে দেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat