×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৪৫৪৪৭৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলনে মুরাদনগরের সাত শহীদ পরিবারের মাঝে রমজানের উপহার পাঠিয়েছেন মুরাদনগরের সাবেক এমপি, মন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

আজ শনিবার মুরাদনগরের সাত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে রমজানের উপহার পৌঁছে দেন শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাতিজা কাজী শাহ আবু ফারাহ মোহাম্মদ জায়িফ।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, মুরাদনগর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, যুবদল নেতা মাসুম মুন্সি, স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়েজুল ইসলাম।

রমজানের উপহার পেয়ে আনন্দে কেঁদে ফেলেন শহীদ ইমনের মা রেহেনা বেগম। তিনি বলেন, ‘আমার ছেলে শহীদ হওয়ার পর কায়কোবাদ আমাকে ৫০ হাজার টাকা দিয়েছেন। বসত ঘর, টিউবওয়েল, টয়লেট ও রান্নাঘর করে দিয়েছেন। কালকে রোজা আজকে আমাদের রমজানের উপহার পাঠিয়েছেন।’

শহীদ সাব্বিরের মা বলেন, ‘কায়কোবাদ ছাড়া আমাদের কেউ খোঁজও রাখে না। কালকে রোজা আজকে কায়কোবাদের পক্ষ থেকে রমজানের উপহার পেলাম। এর আগে আমার ছেলে যখন আহত ছিল তিনি চিকিৎসা করাইছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat