×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-০৯
  • ৪৩৪৫৬২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার উত্তর-পূর্ব তাইওয়ানে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের ফলে রাজধানীর ভবনগুলো কেঁপে উঠে।

তাইপেই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউএসজিএস জানিয়েছে, তাইপেইয়ের কাছে ইলান কাউন্টিতে প্রায় ৭০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

ইলান অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ এএফপিকে জানিয়েছে যে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে যে দ্বীপের কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পে উচ্চগতির ট্রেনসহ রেল পরিষেবাগুলোর ক্ষতি হয়নি। যদিও তাইপেইয়ের ভূগর্ভস্থ মেট্রো সাময়িকভাবে এর ট্রেনগুলোর গতি কমিয়ে দিয়েছিল।

প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের কাছে দুটি টেকটোনিক প্লেটের প্রান্তে অবস্থানের কারণে তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। 

সর্বশেষ বড় ভূমিকম্পটি ২০২৪ সালের এপ্রিলে ৭ দশমিক ৪ মাত্রার একটি মারাত্মক ভূমিকম্প আঘাত হানে। কর্মকর্তারা জানিয়েছেন, এটি ছিল ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল।

ওই ভূমিকম্পে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছিল। ভূমিকম্পের ফলে ভূমিধস হয় এবং হুয়ালিয়েনের আশেপাশের ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

১৯৯৯ সালে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর এটি তাইওয়ানে সবচেয়ে গুরুতর ছিল। ওই সময় প্রায় ২ হাজার ৪শ’ জন মানুষ মারা গিয়েছিল। এটি ছিল তাইওয়ানের ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। 

তারপর থেকে, তাইওয়ান ভূমিকম্প-প্রতিরোধী নির্মাণ পদ্ধতি অন্তর্ভুক্ত করার জন্য এর বিল্ডিং কোড হালনাগাদ এবং উন্নত করেছে।

অত্যাধুনিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বিখ্যাত তাইওয়ান একটি উন্নত প্রাথমিক সতর্কতা ব্যবস্থা তৈরি করেছে। যা জনসাধারণকে কয়েক সেকেন্ডের মধ্যে সম্ভাব্য গুরুতর ভূমিকম্পের বিষয়ে সতর্ক করতে পারে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat