×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ২৩১৪৫৩৮৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার কুমিল্লায় ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে র‍্যালির আয়োজন করে বিএনপি।
ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ কর্মসূচি পালন করেছে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর কান্দিরপাড় রাজগঞ্জ মনোহরপুর মোগলটুলি সার্কিট হাউস হয়ে কান্দিরপাড় গিয়ে শেষ হয়।

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইসরাইল বিরোধী নানা স্লোগান দিয়ে মুখরিত করে তুলে পুরো এলাকা। র‌্যালিতে কুমিল্লা মহানগর বিএনপি’র সঙ্গে সাধারণ মানুষ অংশ গ্রহণ করে এবং সংহতি প্রকাশ করে।

বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংহতি সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া,  মহানগর বিএনপি’র সভাপতি উৎবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আদর্শ সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক রেজাউল কাইউম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের উপরে গণহত্যা চালানো হচ্ছে। নির্বিচারে শিশুদের হত্যা করছে।

মুহুর্মুহু বোমার আঘাতে লন্ডভন্ড হচ্ছে গাজা, রাফাসহ ফিলিস্তিনির বিভিন্ন শহর।

তারা বলেন, ফিলিস্তিনের মুক্তিকামী জনতার সঙ্গে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করছি।

বক্তারা আরো বলেন, জাতিসংঘসহ বিশ্ব মোড়লদেরকে বলতে চাই,  ফিলিস্তিনে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে তা অনতিবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি।

সমাবেশে সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat