×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৯
  • ৫৬৫৫৯৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মতভেদের কারণে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান রোনেন বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাকে পদ থেকে সরানোর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থ প্রচেষ্টার ছয় সপ্তাহ পর পদত্যাগের ঘোষণা দিলেন বার। ১৫ জুন থেকে এই ঘোষণা কার্যকর হবে। 

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে একথা উঠে এসেছে।

সন্ত্রাসবাদ দমনের জন্য দায়িত্বপ্রাপ্ত ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট। সংস্থাটির শীর্ষ কর্মকর্তা রোনেন বারের সঙ্গে নেতানিয়াহুর ডানপন্থি জোট সদস্যদের দীর্ঘদিন থেকেই টানাপোড়েন চলছিল।
 
সোমবার এক বিবৃতিতে রোনেন বলেন, ‘আমি আমার ৩৫ বছরের চাকরি জীবনের ইতি টানছি। আগামী ১৫ জুন আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়সীমার মধ্যে একজন যোগ্য ও পেশাদার উত্তরসূরীকে বেছে নেয়া হবে এবং তার হাতে দায়িত্ব অর্পণ করা হবে।’
 
এর আগে ১৬ মার্চ, নেতানিয়াহু প্রকাশ্যে বারের প্রতি তার আস্থার অভাবের কথা জানান। তাকে নিয়ে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার মধ্যে গুরুত্বপূর্ণ আস্থার সমস্যা রয়েছে বলে অভিযোগ করেন।
 
অন্যদিকে বার দাবি করেন, ‘নেতানিয়াহু বিক্ষোভকারীদের উপর নজরদারি করার এবং তার দুর্নীতির বিচারকে প্রভাবিত করার অনুরোধ জানিয়েছিলেন। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।
 
তবে নেতানিয়াহু বারের অভিযোগ অস্বীকার করেন।
 
শিন বেট ইসরাইলের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনের গোষ্ঠী হামাস যে নজিরবিহীন হামলা চালিয়েছিল, সেটির প্রধান তদন্তকারী সংস্থার ভূমিকায় ছিল শিন বেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat