×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৫৬৫৪৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিশনে ইসরাইলে ‘স্বল্পসংখ্যক’ বৃটিশ সেনা মোতায়েন করা হয়েছে। 

মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সিভিল মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার (সিএমসিসি)-এ যুক্তরাজ্যের কয়েকজন পরিকল্পনা কর্মকর্তা যুক্ত হয়েছেন।’ 

তাদের মধ্যে একজন এই অভিযানের ডেপুুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে বৃটেন এই প্রচেষ্টায় ‘নোঙরের ভূমিকা’ পালন করবে।

সোমবার লন্ডনের এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ভূমিকা রাখতে পারি।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের অনুরোধের প্রেক্ষিতে আমরা একজন প্রথম সারির, টু-স্টার কর্মকর্তাকে বেসামরিক ও সামরিক কমান্ডের ডেপুটি কমান্ডার হিসেবে নিযুক্ত করেছি। সুতরাং, বৃটেন একটি নোঙরের ভূমিকা পালন করবে।’

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরাইলের দক্ষিণ-পশ্চিমে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বয় একটি কেন্দ্র উদ্বোধনের পরপরই এই তথ্য নিশ্চিত করা হয়।

যুদ্ধবিরতি বাস্তবায়নে বেশ কিছু উত্তেজনা দেখা দিয়েছে। 

হামাস জানিয়েছে, গাজা উপত্যকার ধ্বংসস্তূপের নিচে থাকা বাকি ইসরাইলি জিম্মিদের লাশ খুঁজে বের করতে তাদের সময় ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat