×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৪৩৫৪৫৯৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেত্রকোণায় আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ।
নেত্রকোণা জেলায় আজ র‌্যালি ও আলোচনাসভা সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালিত 

দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসন ও বিআরটিএ- এর আয়োজনে  জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে 'মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি' শীর্ষক প্রতিপাদ্যে এক আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার -এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।

সভার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা মূলক তথ্য চিত্র উপস্থাপন করেন বিআরটিএ নেত্রকোণা সার্কেল -এর পরিদর্শক  রুহুল আমিন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নেত্রকোণায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল্ নূর সালেহীন, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পন্ডিত, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি বজলুর রহমান, নেত্রকোণা নিরাপদ সড়ক চাই (নিসচা)- এর সাধারণ সম্পাদক আলী উছমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat