×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-০৬
  • ৪৬৫৬৯৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর জনসভায় বক্তব্য রাখেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের মানুষের ভাগ্যের বাস্তব পরিবর্তনের জন্য হাতপাখায় ভোট দিতে হবে। 

তিনি বলেন, পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে আবারও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু এসব ফাঁদে পা দেওয়া যাবে না।

আজ শুক্রবার বিকেলে বরগুনার পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে বরগুনা-২ আসনের হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাইর পীর এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার বয়স ৫৪ বছর হলেও স্বাধীনতার মূল লক্ষ্য-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার আজও প্রতিষ্ঠিত হয়নি। লাখ-লাখ মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে, তাদের শাসনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। বরং বারবার দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

তিনি বলেন, দেশের শ্রমিক, জেলে, তাঁতি, কামার, কুমার ও প্রবাসীরা কষ্টার্জিত অর্থ ও রেমিট্যান্স দিয়ে দেশকে সমৃদ্ধ করলেও ক্ষমতাসীনরা সেই অর্থ বিদেশে পাচার করেছে।

তাই পুরোনো রাজনৈতিক শক্তির ওপর আর আস্থা রাখা যাবে না। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হাতপাখায় আস্থা রাখতে হবে এবং হাতপাখার প্রার্থীকে বিজয়ী করতে হবে।

চরমোনাইর পীর আরও বলেন, ইসলামের পক্ষের বাক্স একটিই-তা হলো হাতপাখা। তিনি বলেন, কেউ সোনার বাংলা, কেউ সবুজ বাংলা, কেউ ডিজিটাল বাংলার স্বপ্ন দেখিয়েছে। আমরা বড় বড় স্বপ্নের কথা না বলে, এটুকু বলতে চাই- আমরা জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলবো, ইনশাআল্লাহ।

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে চরমোনাইর পীর বলেন, চরমোনাই এলাকায় সংখ্যালঘুরা সম্পূর্ণ নিরাপদে বসবাস করছেন। চব্বিশের অভ্যুত্থানের পর যখন দখল ও অরাজকতা দেখা দিয়েছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তায় পাহারাদারি করেছে। হাতপাখা বিজয়ী হলে সংখ্যালঘুরা সর্বোচ্চ নিরাপত্তা ও অধিকার ভোগ করবেন।

সভাপতির বক্তব্যে বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী মিজানুর রহমান কাসেমী বলেন, তিনি শাসক নয়, জনগণের খাদেম হতে চান। জনগণের সহযোগিতা পেলে প্রতিহিংসামুক্ত রাজনীতি প্রতিষ্ঠা, মামলাবাজির অবসান, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে কাজ করবেন বলে আশ্বাস দেন।

তিনি আরও বলেন, বিজয়ী হলে ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য ১০ লাখ টাকা ক্ষতিপূরণ বিল উত্থাপন, উপকূলে জেলেদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, তিন বছরে ১ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি, প্রতিটি ইউনিয়নে কার্যকর গণশুনানি কেন্দ্র স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন এবং বন্যা ও নদীভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নাসির উদ্দীন খান, কেন্দ্রীয় শুরা সদস্য মামুনুর রশীদ খান ইউসুফী, বরগুনা-১ আসনের এমপি প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং টিমের সদস্য ও ইসলামিক স্কলার মুফতী হাবিবুর রহমান মিছবাহ, বরগুনা জেলার উপদেষ্টা মাওলানা ওমর আব্দুল কাদের পীর সাহেব বাওয়ালকর, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat