×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-১৮
  • ৬৫৭৬৯৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই ‘ইসলামে ট্যাটু’ প্রসঙ্গ নিয়ে নেটিজেনদের মাঝে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। মুসলিম হিসেবে শরীরে ট্যাটু করা সঠিক কি না জানতে চান অভিনেত্রী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুকে অপু বিশ্বাস লাল ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে অনুরাগীদরে কাছে নিজের প্রশ্ন ছুঁড়েন।
ক্যাপশনে লেখেন, আব্রাহাম ট্যাটু করতে চাচ্ছে। একজন মুসলিম হিসেবে এটা কি সঠিক প্লিজ কমেন্ট করবেন।
এরপরই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নেটিজেনরা। একজন লেখেন, ‘ইসলামে ট্যাটু নিষিদ্ধ। বাচ্চাদের না করাই ভালো।’
 আরেকজন লেখেন, ‘বাঁশটা জায়গা মতো দিছেন আপু। তবে আব্রামকে ট্যাটু করাবেন না। এটা ইসলামে নাই। এদিকে একজন মুসলিম নায়িকা হাতে ট্যাটু করেছে। কেমন জানি মনে হচ্ছে বাঁশটা তাকেই দিছেন।’
ভক্তদের মন্তব্যের ঘরে অবশ্য নিজের প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী। ‘ইসলামে ট্যাটু’ নিয়ে প্রশ্ন কোনো নায়িকার উদ্দেশে কি না সে বিষয়টিও পরিষ্কার করেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস।
 বর্তমানে ‘সিক্রেট’ ও ‘দুর্বার’ নামের দুটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত অপু বিশ্বাস। ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’ সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে এ লাস্যময়ী চিত্রনায়িকাকে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat