×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৩-০১
  • ৪৫৬৫৭৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য সৃষ্টির সুযোগ দেবে না।

আজ রোববার রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান এ কথা বলেন।

দীপেন দেওয়ান বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, আমি আপনাদের সহযাত্রী হতে চাই। পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে আমাদের এগুতে হবে। কাউকে বাদ দিয়ে নয়।

এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের জনস্বার্থের বিষয়গুলো চিহ্নিত করার নির্দেশনা দেন এবং এই অঞ্চলের উন্নয়নের দাবিগুলো সরাসরি সরকার প্রধানের কাছে তুলে ধরা হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে দীপেন দেওয়ান বলেন, উন্নয়ন বা সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্য হলে সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে। 

তাই সকল জাতি, ধর্ম ও সম্প্রদায়ের সমান সুযোগ নিশ্চিত করার জন্য তিনি সকল প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ কার্যক্রম ও অগ্রগতি মন্ত্রীর সামনে তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat