×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০৩-০১
  • ৬৭৬৬৫৯১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

তিনি বলেন, চাঁদাবাজ ও মাদক কারবারিদের কোনো ছাড় নেই। মাদকমুক্ত করতে জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারকে করণীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তিনি।

আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোনো জায়গা আমাদের জেলায় হবে না। তারা যে দলেরই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ীর উন্নয়নে বর্তমান সরকার কাজ করার উদ্যোগ  নিয়েছে। এর অংশ হিসেবে রাজবাড়ী জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়, নৌবন্দর, ক্যান্টনমেন্ট এবং রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, আমাদের জেলার মানুষের জন্য নির্বাচনী কমিটমেন্ট ছিল—পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণ, এ ব্যাপারে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন,  রেড ক্রিসেন্টের রাজবাড়ী জেলা  সহ-সভাপতি অধ্যাপক মঞ্জুরুল আলম দুলাল, জেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat