×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০৪-০২
  • ৫৬৫৬৮০৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আজ সংসদে কথা বলেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও দেশে স্থিতিশীল জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে জনগণকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার এবং অযথা মজুত না করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

আজ সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সরকার প্রতিদিনের মজুত ও বিতরণ পরিকল্পনা অনুযায়ী সারাদেশে জ্বালানি সরবরাহ করছে এবং স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তিনি জানান, স্থানীয় পর্যায়ে ডিলারদের অনিয়ম, যেমন দোকান বন্ধ রাখা বা ব্যক্তিগত স্থানে অবৈধভাবে জ্বালানি বিক্রির অভিযোগ থাকলে তা স্থানীয় প্রশাসনকে জানালে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান সংকট একটি বিশ্বব্যাপী সমস্যা; তবে বাংলাদেশ দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে।

মন্ত্রী জনগণকে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি ক্রয় না করার আহ্বান জানিয়ে বলেন, 'সবাই যদি সহযোগিতা করেন এবং অযথা মজুত না করেন, তাহলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে বড় কোনো সমস্যা হবে না।'

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ জ্বালানি সাশ্রয়ের নীতি অনুসরণ করছে এবং বাংলাদেশও নাগরিকদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে।

মন্ত্রী সংসদকে জানান, ভোলার গ্যাস ব্যবহার করে বিদ্যুৎকেন্দ্র পরিচালনার পরিকল্পনা রয়েছে; যার মধ্যে খুলনার বিদ্যুৎকেন্দ্রগুলোতেও গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, জনগণের সহযোগিতা পেলে দেশে স্থিতিশীল জ্বালানি সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat