×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৪-০৮
  • ৩৪৬৫৯১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: মন্ত্রণালয়
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য ইতালির সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি নিয়ে আলোচনা করা হয়। উভয় পক্ষ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের ওপর গুরুত্বারোপ করে।

প্রতিমন্ত্রী ইতালি ও অন্যান্য ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কার্যকর অভিবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি পারস্পরিক সুবিধার্থে নিয়মিত অভিবাসনের পথ সম্প্রসারণের আহ্বান জানান।

রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন এবং ইতালিতে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক অবদানের কথা স্বীকার করেন।

উভয় পক্ষ আইনগত অভিবাসন চ্যানেল, দক্ষতা, অংশীদারিত্ব এবং বাজার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শ্রম গতিশীলতায় সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করে। তারা বাণিজ্য ও বিনিয়োগ, চামড়া ও সিরামিক শিল্প, উৎপাদন, দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, বেসরকারি খাতের সম্পৃক্ততা এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে সহযোগিতা জোরদারে সম্মত হন।

উভয় পক্ষ বাংলাদেশ-ইতালি সম্পর্কের ধারাবাহিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করে। এ সম্পর্ক দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগের ভিত্তিতে গড়ে উঠেছে।

রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ে ইতালির অবস্থান অবহিত করেন।

তিনি প্রতিমন্ত্রীকে সম্প্রতি দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ইতালির আস্থার কথা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat