×
ব্রেকিং নিউজ :
পুলিশ নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ নাটোরে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী পালিত এনজিও খাতের কর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান ড. তিতুমীরের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর প্রধানমন্ত্রী ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৪-০৮
  • ৪৫৬৭১৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দীন।

উপাচার্য বলেন, সীমিত সম্পদ নিয়েও দক্ষতা ও কার্যক্ষমতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, তাদের উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকে জীবনসংগ্রামী এবং তাদের যথাযথ মূল্যায়ন করা হলে তারা যে কোনো প্রতিষ্ঠানে নিজেদের সক্ষমতার সর্বোচ্চ প্রমাণ দিতে সক্ষম হবে।

উপাচার্য জবাবদিহিতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, প্রশাসনের প্রতিটি কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং একইভাবে সংশ্লিষ্ট সবার মধ্যে দায়বদ্ধতা প্রতিষ্ঠা করতে হবে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন বলেন, প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন সুযোগ সৃষ্টি করা গেলে শিক্ষার্থীদের দক্ষতা আরও উন্নত হবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

সেমিনারে মূল আলোচক ছিলেন- এডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী। তিনি ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে এডফার্ম নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমাজবিজ্ঞান বিভাগের পাঁচজন শিক্ষার্থীর ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা শিক্ষার্থীদের বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামানের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। 

সেমিনারে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat