×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৪-২৩
  • ৪৫৬৫৬৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ চুয়াডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সংবাদপত্রের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা সাংবাদিকতার প্রধান শর্ত। 

তিনি আজ চুয়াডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেছেন। 

বাংলাদেশ প্রেস কাউন্সিল আজ চুয়াডাঙ্গা সার্কিট হাউজ কনফারেন্স রুমে এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, সংবাদপত্রের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা পেশাদার সাংবাদিকতার প্রধান শর্ত। তারাই সাংবাদিক হিসেবে পরিচিত হবে যারা তাদের নীতি নৈতিকতা ও পেশাগত মান মর্যাদা অক্ষুন্ন রাখবে। সঠিক ও তথ্যনির্ভর সংবাদ প্রচারের মাধ্যমেই দেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ত্বরান্বিত হয়। অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের প্রেস কাউন্সিলের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার চুয়াডাঙ্গার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর প্রশংসা করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের সময় তথ্যের সত্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। হলুদ সাংবাদিকতা বর্জন, তথ্যের বস্তুনিষ্ঠতা এবং ডিজিটাল যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও উত্তরণ বিষয়ে সচেতন করেন তিনি।

সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। 

তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের সংবাদ লিখন পদ্ধতি, আইনি জটিলতা নিরসন এবং সাংবাদিকদের অধিকার ও সুরক্ষায় প্রেস কাউন্সিলের ভূমিকা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

পরে কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয়। কর্মশালায় চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, স্থানীয় পত্রিকার সাংবাদিক এবং ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat