×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০১-২০
  • ১৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবধান! ভুলেও হোয়াটসঅ্যাপে যে মেসেজটি ক্লিক করবেন না

আশঙ্কা আগেই করা হয়েছিল। তা সত্যি করেই ২০১৭-র শুরু থেকেই হোয়াটসঅ্যাপে ভাইরাস হামলা শুরু করে দিল হ্যাকাররা। সম্প্রতি ভাইরাস অ্যাটাকের শিকার হয়ে দিল্লি পুলিশের সাইবার সেলের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারীর হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে ভিডিও কল সংক্রান্ত একটি লিঙ্ক আসে। সেই লিঙ্কে ক্লিক করলে, ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। সঙ্গে জানানো হয়, তথ্য জানালে ভিডিও কল সংক্রান্ত সুবিধা মিলবে ইউজারকে।

তথ্য জানানোর অল্প সময়ের মধ্যেই হ্যাক হয়ে যায় অভিযোগকারীর মোবাইলের সমস্ত ই-মেল ও অ্যাকাউন্ট।

সাইবার পুলিশ জানিয়েছে, মূলত ভিডিও কল চালু হওয়ার পর থেকেই এই ধরনের ভাইরাস হামলা বেশি করে চালু হয়েছে। এই ধরনের লিঙ্কে করলে ব্যাঙ্কিং তথ্য পর্যন্ত হ্যাক হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ।

সূত্র: এই সময়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat