×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০২-১৮
  • ১০৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানে সুফি মাজারে আত্মঘাতী হামলা শিশুসহ ৮০ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: – পাকিস্তানে সুফি মাজারে হামলার ঘটনার প্রেক্ষিতে সারাদেশে শতাধিক জঙ্গি হত্যার দাবি করেছে দেশটির সরকার। মাজারে হামলায় শিশুসহ অন্তত ৮০ জন প্রাণ হারায়। সুফি মাজারে ভয়াবহ আত্মঘাতী হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশব্যাপী জড়িতদের ধরতে ব্যাপক অভিযান শুরু করে।সরকারের এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভোরের আগে ফেডারেল ও প্রাদেশিক আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ দেশব্যাপী দমন অভিযান শুরু করেছে। বিভিন্ন নগরী থেকে বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।’ তিনি বলেন, আগামী দিনগুলোতেও এই অভিযান অব্যাহত থাকবে।আধাসামরিক রেঞ্জার্স বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, গত রাতে সিন্ধু প্রদেশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮ সন্ত্রাসী নিহত হয়েছে। এদিকে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে আরো সাত সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে পেশোয়ার নগরীর পুলিশ জানিয়েছে। আফগানিস্তানের দুই প্রদেশে রকেট হামলাও চালানো হয়েছে ।ইতোমধ্যে হামলায় দায়ভার স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat