×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৫
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কয়েকদিনের মধ্যে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি : চিকিৎসক
নিউজ ডেস্ক:-সিঙ্গাপুুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কয়েকদিনের মধ্যে বাইপাস সার্জারি করা হবে। আজ দুপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ হাসপাতালে ব্রিফকালে এ কথা জানান। ডা. ফিলিপের বক্তব্যের আলোকে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা এক ভিডিও বার্তায় বাসসকে জানান, সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী। ডা. রিজভী বলেন, মেডিকেল বোর্ড জানিয়েছে তার শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। তারা ওবায়দুল কাদেরের কিডনিতে সমস্যা ও ইনফেকশন পেয়েছে। এ সমস্যাগুলো নিয়ন্ত্রণ করার পরে কয়েকদিনের মধ্যে তার বাইপাস সার্জারি করা হবে। এ সময় ওবায়দুল কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। গতকাল বিএসএমএমইউ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ওবায়দুল কাদেকে পর্যবেক্ষণের পর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার পরামর্শ দেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। বিকেলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি এয়ার এম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। ডা. রিজভী বলেন, বুধবার দুপুর সাড়ে ১২ টায় ডা. ফিলিপ আবার ব্রিফ করবেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat