×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৮
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লোড শেডিংয়ে অন্ধকারাচ্ছন্ন ভেনিজুয়েলার অধিকাংশ এলাকা
আন্তর্জতিক ডেস্ক:- ভেনিজুয়েলায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় দেশটির অধিকাংশ এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার এটাকে ‘নাশকতা’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। খবর এএফপি’র। এ সময় বেসরকারি জেনারেটরের সাহায্যে সরবরাহ করা কিছু ভবনে বিদ্যুৎ থাকলেও রাজধানী কারাকাস পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত হয়। সন্ধ্যা নামার স্বল্প সময় আগে ৪টা ৫০ মিনিটে এমন ঘটনা ঘটে বলে এএফপি’র সাংবাদিকরা জানান। এতে টেলিফোন ও ইন্টারনেটের পাশাপাশি সিটি মেট্রোর কার্যক্রম ব্যাহত হয়। বিশ্বের সবচেয়ে বেশি ভয়ঙ্কর নগরীগুলোর অন্যতম কারাকাসের রাজপথ অন্ধকারে সচরাচর জনশূন্য হয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এভাবে বিদ্যুৎ চলে যাওয়ায় দেশের অধিকাংশ এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি কর্পোয়িলিস টুইটারে এক বার্তায় জানায়, ‘তারা নাশকতার শিকার হয়েছে। এটি হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্যুৎ যুদ্ধের একটি অংশ।’ ‘আমরা এটি মেনে নিতে পারি না। আমরা বিদ্যুৎ সেবা ফের চালু করতে কাজ করছি।’ ভেনিজুয়েলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা প্রায় ঘটে থাকে। দেশটি অর্থনৈতিক সংকটের মুখে পড়ার ক্ষেত্রে এটিও একটি কারণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat