×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৩-১৩
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রশাসনের আন্তরিকতায় উপজেলা নির্বাচনের প্রথম ধাপ সুষ্ঠু হয়েছে : সিইসি
নিউজ ডেস্ক:-ধান নির্বাচন কমিশনার খান মো. নূরুল হুদা বলেছেন, প্রশাসনের সহযোগিতায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ সুষ্ঠু ও সুন্দর হয়েছে। তিনি বলেন, আগামী ১৮ মার্চ অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের নির্বাচনও অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃংখলা বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বুধবার সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের অংশগ্রহণে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় সিইসি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সিইসি বলেন, ‘এদেশের জন্য ভোট একটি উৎসব, প্রশাসনের আন্তরিকতায় এই উৎসব সুষ্ঠু হয়ে থাকে। প্রত্যেক ভোটার যেন বিনা বাধায় তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে। ভোটকেন্দ্রে যেনো কোনো ভোটারকে বাধা দেয়া না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। ভোটগ্রহণ শেষে প্রত্যেক প্রার্থীর একজন করে এজেন্টের উপস্থিতিতে ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বাক্ষর নিতে হবে।’ মতবিনিময় সভায় সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাঈল আলী বক্তৃতা করেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat