×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩০
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দশ বছরে ঢাকার নৌ পথ পুরানো অবয়বে ফিরিয়ে আনা হবে : নৌপ্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:- নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে ঢাকার নৌ পথ পুরানো অবয়বে ফিরিয়ে আনা হবে।
তিনি আজ শনিবার রাজধানীতে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
নদী ‘দূষণ, দখল মুক্ত করি, নৌ যাত্রা নিরাপদ করি, বিশ্বমানের নৌ ব্যবস্থার স্বপ্ন সফল করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৯’ এর উদ্বোধনী ঘোষণা করেন তিনি।
এ উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে একটি নৌ র‌্যালি বের হয়।
নৌপরিবহন অধিদপ্তরের মহাপিরচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু এবং নৌপরিবহন অধিদফতরের চীফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মোঃ মঞ্জুরুল কবীর।
প্রতিমন্ত্রী বলেন, নৌপরিবহন ব্যবস্থাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আগামী ১০ বছরের মধ্যে ঢাকার নৌপথকে পুরাতন অবয়বে ফিরিয়ে আনা হবে। নদী তীরের দখল ও দূষণরোধ করে নদীর সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা হবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আবহমান বাংলাদেশকে রক্ষা করতে হলে নদীর সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এলক্ষ্যে নদীর সাথে সম্পৃক্ত জনগণ, নৌযান মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের সকলকে আরো বেশি সচেতন হতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, নদী খননে গত ১০ বছরে সরকার অনেক কাজ করেছে। নতুন নতুন ড্রেজার সংগ্রহ করা হয়েছে, আরো ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat