×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩০
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুুঁজিবাজারে জনগণের অর্থ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না : নওফেল

নিউজ ডেস্ক:-শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘সাধারণ মানুষ সর্বস্ব নিয়ে, ধার-দেনা করে পুঁজিবাজারে আসে। তাই জনগণের অর্থ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। যারা এ অনিয়মের সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপের ক্ষমতা বাড়াতে হবে। কেন্দ্রীয় ব্যাংক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিএসইসির আইনি সক্ষমতা বাড়ানো এখন বিনিয়োগকারীদের দাবি।’
শিক্ষা উপমন্ত্রী আজ সকালে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিনিয়োগকারী ও উদ্যোক্তা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ এর অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করে।
নওফেল বলেন, ‘আমরা পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করতে চাই। উদ্দেশ্য সঠিক না হলে পুঁজিবাজার এগোবে না। ফড়িয়া ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পুঁজি সংগ্রহকারী চাই না। দক্ষ ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পুঁজি সংগ্রহকারী চাই।’ তিনি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সকলকে জেনে বুঝে বিনিয়োগ করার পরামর্শ দেন।
বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএসইসির কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, খন্দকার কামালুজ্জামান প্রমুখ।
পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক পুঁজিবাজারের বিনিয়োগকারী সেমিনারে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat