×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩১
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোট গ্রহণ শুরু

নিউজ ডেস্ক:-পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোট গ্রহণ আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ ধাপে ২২ জেলার ১০৭টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে। এর মধ্যে ৬টি জেলার সদর উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে।

তবে এ ধাপেও ভোটারদের উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে। কেননা বিগত তিন ধাপে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক অনেক কম। এছাড়াও নির্বাচনে প্রভাবশালীদের প্রভাব বিস্তার নিয়ে খোদ নির্বাচন কমিশনই অস্বস্তির মধ্যে রয়েছে।

নির্বাচন কমিশন এ ধাপে ১২২টি উপজেলার নির্বাচনী তফসিল ঘোষণা করেছিল। কিন্তু ১৫টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান— এ তিন পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। ফলে ওই ১৫টি উপজেলায় ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

এছাড়া আদালতের আদেশ প্রতিপালনের জন্য চারটি ও অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগে দুটি উপজেলার নির্বাচন স্থগিত করেছে ইসি। আর তৃতীয় ধাপ থেকে স্থানান্তর করা ৬টি উপজেলা এ ধাপে যোগ হয়েছে। সব মিলিয়ে ভোট হতে যাচ্ছে ১০৭ উপজেলায়। এসব উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে ২৪টিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় ভোট হচ্ছে না।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের তথ্য অনুসারে এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৮৮ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৯, ভাইস চেয়ারম্যান পদে ২২ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat