×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৩
  • ৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রমনা বটমূল বোমা হামলা মামলা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানি কার্যতালিকায়

নিউজ ডেস্ক:-রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদন্ডে দন্ডিত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে।
বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ,এস,এম আব্দুল মোবিন সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চে এ মামলাটি কার্যতালিকায় রয়েছে।
ডেপুটি এটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান (রুবেল) আজ বাসসকে জানান, ২০১৪ সালের বিচারিক আদালতের রায় ঘোষণার পরে মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। একইসঙ্গে জেল আপিল হয়। পরে পেপারবুক প্রস্তুত করে মামলাটি একটি বেঞ্চে ছিলো। বেঞ্চের এখতিয়ার পরিবর্তন হওয়ায় উল্লেখিত বেঞ্চে কার্যতালিকায় আসে মামলাটি।
মামলাটি শুনানির জন্য কার্যতালিকার শীর্ষে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মামলাটি বৃহস্পতিবারও কার্যতালিকার ২৪ নম্বর ছিলো। এখন শুধু ক্রম অনুযায়ি শুনানির অপেক্ষা।
এদিকে এ মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিল নিস্পত্তির বিষয়ে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, মামলাটি দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হয়েছে। বহুল আলোচিত রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় আনা এ মামলায় ন্যায়বিচারের স্বার্থে রাষ্ট্রপক্ষ তৎপর রয়েছে।
মামলায় বিচারিক আদালত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ আটজনের বিরুদ্ধে মৃত্যুদন্ডাদেশ এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয় বিচারিক আদালত। মৃত্যুদন্ডে দন্ডিতরা হলেন-মুফতি আব্দুল হান্নান, মাওলানা আকবর হোসেন, আরিফ হাসান সুমন, মাওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে মাওলানা হাফেজ সেলিম হাওলাদার, মাওলানা আবদুল হাই ও মাওলানা শফিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat