×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৪
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান স্পিকারের

নিউজ ডেস্ক:-জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গতরাতে বাংলা নববর্ষ ১৪২৬ কে স্বাগত জানাতে আয়োজিত ‘বার্জার রঙে রঙ্গিন বৈশাখ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অতীতের সব গ্লানি মুছে ফেলে নতুন প্রত্যয়ে আমাদের অর্জনগুলোকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। নতুন বছরে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলায় পরিণত করতে সকলকে প্রত্যয় শপথ নিতে হবে।
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, ‘আলপনা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে একাকার হয়ে মিশে আছে। আলপনার মাধ্যমে প্রাণের রং আঁকা হয়।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে সকলের প্রতি সহযোগিতারও আহ্বান জানান।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আসাদুজ্জামান নূর এমপি এবং বার্জার পেইন্টসের ম্যানেজিং ডিরেক্টর রুপালী চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
অনুষ্ঠানের সমন্বয়ক শিল্পী মনিরুজ্জামানের নেতৃত্বে প্রায় চারশ’ শিল্পী আলপনা আঁকায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat