×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৭
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি যুবরাজকে আন্তর্জাতিক প্রভাবশালী ব্যক্তিত্ব’র সম্মাননা দিল পাকিস্তান

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ২০১৮ সালের ‘আন্তর্জাতিক প্রভাবশালী ব্যক্তিত্ব’র সম্মাননা দিয়েছে পাকিস্তান।

ইসলামের খেদমত, পবিত্র দুইটি মসজিদ রক্ষণাবেক্ষণ, ইয়েমেন,সিরিয়া ও ফিলিস্তিনে মুসলনমানদের অধিকার রক্ষাসহ পাক-ভারত উত্তেজনা নিরসনে সালমানের অবদানের জন্য এ সম্মাননা দেয়া হয়েছে বলে আরব নিউজের খবরে বলা হয়েছে।

তবে এর আগে সংবাদ সংস্থা আল-জাজিরায় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইয়েমেনের সক্রিয় মানবাধিকারকর্মী তাওয়াক্কুল কারমান সালমানকে একজন ক্রিমিনাল হিসেবে অভিহিত করেন।

সেসময় কারমান জানান, ইয়েমেনকে ধ্বংস করে দিচ্ছে সৌদি যুবরাজ সালমান।

মঙ্গলবার ইসলামাবাদে রাষ্ট্রপতি আরিফ আলভীর উপস্থিতিতে পাকিস্তান ওলামা কাউন্সিল (পিউসি) সৌদি যুবরাজকে ২০১৮ সালের সেরা আন্তর্জাতিক ব্যক্তিত্ব ঘোষণা করে। সৌদি যুবরাজ সালমানের পক্ষে পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাইদ আল মালিকি রাষ্ট্রপতির হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন।

যুবরাজ সালমান গত বছরের ২ অক্টোবর সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্যাপকভাবে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েন। তথ্য সূত্র: আরব নিউজ, জিয়ো, আল-জাজিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat