×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৭
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইসিবিএম সম্মেলন ব্যবসা সংক্রান্ত গবেষণায় ব্যাপক অবদান রাখবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:-সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ব্যবসা ও ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন (ICBM 2019) ব্যবসা সংক্রান্ত শিক্ষা ও গবেষণায় ব্যাপক অবদান রাখবে। এটি ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ের ছাত্র-ছাত্রীদের জন্য একটি বিশেষ প্লাটফর্ম হিসেবে কাজ করবে, যা ইন্ডাস্ট্রি ও একাডেমিয়াদের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করবে। এ ধরনের আয়োজন বাংলাদেশে এটিই প্রথম এবং বাংলাদেশে আয়োজিত এ জাতীয় অন্যান্য সম্মেলনের জন্য এটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর গুলশানস্থ হোটেল ওয়েস্টিনে ব্র্যাক বিশ্ববিদ্যালয় বিজনেস স্কুল আয়োজিত ‘ব্যবসা ও ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন (International Conference on Business and Management -ICBM) ২০১৯’ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সম্মেলনে স্থানীয় ও আন্তর্জাতিক দু’শত অংশগ্রহণকারী গবেষকের সমন্বয়ে ১৬০টিরও বেশি গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে, যা এ সম্মেলনের সফলতা নির্দেশ করছে। সম্মেলনের অন্যান্য আকর্ষণীয় দিকসমূহ হলো- একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ডিসকাশন, ইন্ডাস্ট্রি টক ও ইনভাইটেড টক। তিনি বলেন, এ সম্মেলন উপস্থিত বিজ্ঞ স্কলার ও গবেষকদের তাঁদের পেশাগত উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। অধিকন্তু, সম্মেলনটি শিল্পখাত সংশ্লিষ্টদের আরো সৃজনশীল চিন্তাভাবনা ও গবেষণায় মনোনিবেশ করতে সহায়তা করবে।

প্রোগ্রাম চেয়ারপার্সন সহযোগী অধ্যাপক ড. মোঃ মামুন হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ভিনসেন্ট চ্যাং (Dr. Vincent Chang), উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তামিম, এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা এবং সেশন চেয়ারপার্সন ও ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব রহমান বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat