×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৯
  • ৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নবীন সেনা বৈমানিকদের ফ্লাইং ব্রেভেট পরিয়ে দিলেন সেনাবাহিনী প্রধান

 নিউজ ডেস্ক:-সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৯ নবীন সেনা বৈমানিককে ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন।
তিনি আজ ঢাকা সেনানিবাসস্থ আর্মি এভিয়েশন গ্রুপ এ আর্মি এভিয়েশন গ্রুপের আয়োজনে এভিয়েশন বেসিক কোর্স-১০ এর গ্র্যাজুয়েশন সমাপনী ও ফ্লাইং ব্রেভেট অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২০১৭ সালের ৬ আগস্ট এভিয়েশন বেসিক কোর্স-১০ শুরু হয়। প্রশিক্ষণ শেষে এসব অফিসার সেনা বৈমানিক রূপে নতুন দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও অন্যান্য বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আর্মি এভিয়েশন গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে বিমান সহায়তা প্রদান করা।আধুনিক সেনাবাহিনীর সাথে সামঞ্জস্যতা রেখে আর্মি এভিয়েশনে সংযোজিত হয়েছে আধুনিক সামরিক বিমান ও হেলিকপ্টার।
এই প্রতিষ্ঠান ১৯৭৮ সাল থেকে তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে তাদের উড্ডয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। ১৯৭৮ সাল থেকে এই প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১০টি এভিয়েশন বেসিক কোর্স সফলভাবে পরিচালনা করেছে।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat