×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৪-৩০
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংসদে বীমা কর্পোরেশন বিল, ২০১৯ পাস

নিউজ ডেস্ক:-জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন বৃদ্ধিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিধান করে আজ সংসদে বীমা কর্পোরেশন বিল, ২০১৯ সংশোধিত আকারে পাস করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে বিদ্যমান আইনের অধীন প্রতিষ্ঠিত জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশন বিলের বিধানের অধীন বহাল রাখা হয়েছে।
বিলে জীবন বীমা কর্পোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৩শ’ কোটি এবং ৩০ কোটি টাকা রাখার বিধান করা হয়। পাশাপাশি সাধারণ বীমা কর্পোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৫শ’ কোটি ও ১২৫ কোটি টাকা রাখার বিধান করা হয়।
বিলে সরকার মনোনীত একজনকে চেয়ারম্যান করে ১০ সদস্যের কর্পোরেশন পরিচালনা বোর্ড গঠনের বিধান করা হয়।
বিলে কর্পোরেশনের ক্ষমতা ও কার্যাবলী, কর্পোরেশনের সাধারণ নির্দেশনা, পরিচালনা বোর্ডের সভা, বোর্ড বাতিল, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ, বিনিয়োগ, পুনঃবীমা, কর্পোরেশনের অবসায়ন, ঋণ গ্রহণ ও অনুদান প্রদানের ক্ষমতা, কমিটি গঠন, কর্মচারী নিয়োগ, হিসাব পরিচালনা, হিসাবরক্ষণ ও নিরীক্ষাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।
বিলে বিদ্যমান বীমা কর্পোরেশন আইন, ১৯৭৩ রহিত করা হয়।
জাতীয পার্টির ফখরুল ইমাম, মুজিবুল হক,পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, বেগম রওশন আরা মান্নান, নাজমা আখতার ও গণফোরামের মোকব্বির খান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে ৫টি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat