×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৪
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজেকে শৃঙ্খলার মধ্যে আবদ্ধ রাখতে ধর্মের কোনো বিকল্প নেই : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, আমাদের সৃষ্টি হয়েছে একটি মুষ্টিবদ্ধ চেতনার মধ্য দিয়ে। সেই মুষ্টি খুলে দিয়ে যারা বিভেদ তৈরি করতে চাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা বিভক্তির রাজনৈতিক ধারা তৈরি করতে চায় তাদেরকে রুখে দিতে হবে। তাহলেই তৈরি হবে আমাদের ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা। স্বামী বিবেকানন্দের দর্শনে এমন শিক্ষার কথা বলা হয়েছে।
প্রতিমন্ত্রী আজ দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ দিনাজপুর শাখা আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, সব ধর্মই বলে মানবতার উপরে কোনো ধর্ম নেই। নিজেদেরকে শৃঙ্খলার মধ্যে আবদ্ধ রাখতে ধর্মের কোনো বিকল্প নেই। স্বামী বিবেকানন্দের জীবনাদর্শ উল্লেখ করে তিনি বলেন, মানুষের আত্মবিশ্বাসই মানুষকে এগিয়ে নিয়ে যাবে। জঙ্গিদের কোনো ধর্ম নেই, তারা কখনো ভালো মানুষ হতে পারে না। মানুষ হিসেবে স্বামী বিবেকানন্দকে জানতে হবে।
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুরের প্রধান পৃষ্ঠপোষক ও আশ্রমের অধ্যক্ষ স্বামী অমেয়াত্মানন্দ মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সংগঠনের সভাপতি
ড. মাসুদুল হক, সাধারণ সম্পাদক ডালিম কুমার ও সংগঠনের উপদেষ্টা অজয় কুমার চ্যাটার্জী। সভায় অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat