×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৪
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউজিল্যান্ডে হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাত জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক:-জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, অনলাইনে ঘৃণামূলক কথা ‘দাবানলের মতো’ ছড়িয়ে পড়ে। জাতিসংঘ এই সংকট সমাধানে নেতৃত্ব দিবে বলে তিনি অঙ্গীকার করেন। ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাতকালে মঙ্গলবার তিনি একথা বলেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গুতেরেস আল নূর মসজিদ পরিদর্শন করেন। গত ১৫ মার্চ একজন স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর গুলিতে যে দুটি মসজিদে ৫১ জন নিহত হয় নূর মসজিদ তার একটি। হামলাকারী ফেসবুকে ঘটনাটি সরাসরি সম্প্রচার করে।
জাতিসংঘ মহাসচিব জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিষয়টি তুলে ধরতে নিউজিল্যান্ড সফরে আছেন। তবে তিনি পবিত্র রমজান মাসে সমর্থন ও সহমর্মিতা নিয়ে ক্রাইস্টচার্চের মুসলিমদের পাশেও দাঁড়াতে চান।
তিনি বলেন, ‘আমি জানি যে দুঃখ, কষ্ট, বেদনা দূর করার মতো কোন সান্তনা বাক্য নেই। তবে আপনাদের প্রতি আমার ভালবাসা, সম্পূর্ণ শ্রদ্ধা জানাতেই আমি এখানে এসেছি।’
তিনি আধুনিক নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞে ক্ষতিগ্রস্তদের বলেন, ধর্মান্ধতা তুলে ধরতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করার ফলে সেখানে ‘ভয়াবহভাবে পরস্পরের প্রতি ঘৃণা ছড়িয়ে পড়ছে।’
এই পর্তুগিজ কূটনীতিক আরো বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘৃণা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আমাদেরকে অবশ্যই এটা বন্ধ করতে হবে।’
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘অনলাইন বা অফলাইন কোথাও ঘৃণামূলক বাক্যের স্থান নেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat