×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৭
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে ছাত্রলীগ

নিউজ ডেস্ক:-বাংলাদেশ ছাত্রলীগ আজ যথাযোগ্য মর্যাদায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে।
দিবসটি উপলক্ষে ছাত্রলীগ আজ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ছাত্রসমাবেশের আয়োজন করে। ছাত্রলীগ সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।
রেজোয়ানুল হক চৌধুরী শোভন তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি স্বনির্ভর দেশে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে সেদিন তিনি দেশে না ফিরলে এটি সম্ভব হতো না।
শোভন বলেন, ১৯৮১ সালের ১৭ মে তাদের ক্যারিশমেটিক নেতাকে দেখার জন্য ঢাকার রাজপথ অসংখ্য লোকে লোকারণ্য হয়েছিল।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, ছাত্রলীগ সবসময় বাংলাদেশকে দারিদ্রমুক্ত করার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সংগ্রাম করে আসছে।
ডাকসুর এজিএস ও ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, বিশেষ কুচক্রী মহল যখন দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছিল তখন শেখ হাসিনা জাতিকে পথ দেখিয়েছেন।
ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি সঞ্জিৎ চন্দ্র দাস সংগঠনের নেতৃবৃন্দকে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দীর্ঘ ছয় বছর নির্বাসনে কাটিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন।
ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখাসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক নেতা-কর্মী সমাবেশে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat