×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৩
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফরাসি ডিফেন্ডার ফার্ল্যান্ড মেন্ডিকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ

স্পোর্ট ডেস্ক:- ফরাসি ডিফেন্ডার ফার্ল্যান্ড মেন্ডিকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ। ফ্রেঞ্চ ক্লাব লিওঁ থেকে তাকে ৪৭.১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে নেয় রিয়াল। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২৪ বছর বয়সী এই লেফটব্যাকের সঙ্গে ছয় বছরের জন্য চুক্তি করেছে জিনেদিন জিদানের দল।

এবারের দলবদলে আরো কয়েকজন খেলোয়াড়কে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ। তারা হলেন- চেলসি থেকে আসা বেলজিয়াম ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড, ফ্রাঙ্কফুর্ট থেকে সার্বিয়ান স্ট্রাইকার লুকা ইয়োভিচক।

আর গত মার্চে পোর্তোর ডিফেন্ডার এদের মিলিতাওকে চুক্তিভুক্ত করে রিয়াল মাদ্রিদ। এদের পরই ফার্ল্যান্ড মেন্ডির সঙ্গে চুক্তি করল ইউরোপের এই ক্লাবটি। এই মৌসুমে রিয়াল ৩০০ মিলিয়ন পাউন্ডের কাছাকাছি খরচ করতে যাচ্ছে।

লে হাভ্রের মূল দলে খেলে ২০১৭ সালে লিওঁতে যোগ দেন মেন্ডি। গত দুই মৌসুমে ক্লাবটির হয়ে মোট ৭৯টি ম্যাচ খেলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে দলটির হয়ে শেষ ১৬ পর্যন্ত সবকটি ম্যাচে খেলেছেন এই ফুটবলার।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া মেন্ডি এখন পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। মঙ্গলবার ইউরো বাছাইপর্বে অ্যান্ডোরার বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের ৪-০ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat