×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৯
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে বিসিক ৪ হাজার কোটি টাকা ব্যায়ে ২৭টি প্রকল্প বাস্তবায়ন করছে : শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক:-শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন বলেছেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ করে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ৪ হাজার ১৮৯ কোটি ৯৫ হাজার টাকা ব্যায়ে ২৭টি প্রকল্প বাস্তবায়ন করছে।
মন্ত্রী আজ সংসদে সরকারি দলের আফজাল হোসেনের এক প্রশ্নের জবাবে আরো জানান প্রকল্পগুলোর মধ্যে ১৭টি শিল্পনগরী, ৪টি শিল্পপার্ক ও ৬টি অন্যান্য প্রকল্প রয়েছে।
তিনি বলেন, এ প্রকল্পগুলোর বাস্তবায়ন সম্পন্ন হলে ৬ হাজার ৬৩৫টি শিল্প ইউনিট স্থাপিত হবে। সাথে সাথে ৪ লাখ ২৬ হাজার ৬শ’ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো ত্বরান্বিত হবে।
শিল্পমন্ত্রী সরকারি দলের ইসরাফিল আলমের অপর এক প্রশ্নের জবাবে জানান বিসিকের আওতায় প্রতি জেলা ও উপজেলা ভিত্তিক স্থানীয় পরিবেশ বান্ধব, কর্মসংস্থানমুখী মাঝারি ও ক্ষুদ্র শিল্প স্থাপনের জন্য বেসরকারি শিল্প উদ্যোক্তাদেরকে সহযোগিতা প্রদানে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat