×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৪
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪ : আহত শতাধিক

নিউজ ডেস্ক:-সিলেট থেকে ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেস মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনাকবলিত হয়েছে। এতে অন্তত ৪জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
রোববার রাত পৌনে ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে বনশাইল নামক স্থানে সেতু ভেঙ্গে উপবন ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায়। রাত ১০টায় সিলেট থেকে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয় ট্রেনটি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান রাত আড়াইটায় ঘটনাস্থল থেকে জানান, পুলিশের একাধিক টিম ও ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট হতাহতদের উদ্ধারে কাজ করেছে। দ্রুত উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
গুরুতর আহত ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক। অনেককে মৌলভীবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ রাত সোয়া দুটায় জানায়, ট্রেন দুর্ঘটনায় আহত তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে।
দুর্ঘটনার ফলে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার একটি সেতু ভেঙ্গে পড়ায় সিলেটের সাথে সারাদেশের সড়ক যোগাযোগও পাঁচদিন ধরে প্রায় বন্ধ রয়েছে। সিলেট-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনে যাত্রী চাপ বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat