×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৫
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সঠিক দায়িত্ব পালন করলে সমস্যা থাকবে না : ভূমিমন্ত্রী

নিউজ ডেস্ক:-ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, সবাই নিজ দায়িত্ব সঠিকভাবে ও স্বচ্ছতার সাথে পালন করলে ভূমি সেবা প্রদানে আর সমস্যা থাকবে না।
আজ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয় আয়োজিত ‘সরকারি স্বার্থ-সংশ্লিষ্ট সম্পত্তিতে দেওয়ানি মামলার রায়ের ভিত্তিতে রেকর্ড সংশোধনসহ সরকারি সম্পত্তি সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ’-শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সাইফুজ্জামান চৌধুরী বলেন, আপনাদের মাঠ পর্যায়ে লব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর মাধ্যমে মানুষকে সেবা প্রদান ও দেশের উন্নয়নে অবদান রাখলে আজকের এবং আগামী প্রজন্ম ভালো থাকবে।
তিনি বলেন, আমাদের সবাইকে বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে হবে। দ্যার্থকতা থাকলে সহকর্মীদের সাথে পরামর্শ করতে হবে। মূল কথা মানুষকে সেবা প্রদান করতে হবে।
ভূমিমন্ত্রী বলেন, সরকারি সম্পত্তি ভুলভাবে রেকর্ড হলে তা রক্ষা করতে হবে। অন্যদিকে ব্যক্তি জমি খাস হিসেবে রেকর্ড হয়ে গেলে মানুষ যেনো ভোগান্তিতে না পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা এমন একটি সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করছি যেন, এ ধরণের ভুলভ্রান্তির জন্য কাউকে সর্বোচ্চ আদালতে যেতে না হয়।
স্থানীয়ভাবে যেন রেকর্ড মামলা নিষ্পত্তি করা যায় সে জন্য জেলা প্রশাসক, জিপি (সরকারি কৌঁসুলি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বিভাগীয় কমিশনারের প্রতিনিধির সমন্বয়ে কমিটি গঠন করতে হবে। উক্ত কমিটি প্রতিকার প্রার্থীর বক্তব্য শুনে অভিযোগ নিষ্পত্তি করবে। কমিটির আপীল কর্তৃপক্ষ হবেন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার।
ভূমিসচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে কর্মশালায় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) আনিস মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat