×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৭-১২
  • ৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমূদ্রকে দুষণের হাত থেকে রক্ষা করতে হবে:পরিবেশ মন্ত্রী

নিউজ ডেস্ক:- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পৃথিবীকে বাাঁচাতে হলে সমূদ্রকে দুষণের হাত থেকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, সমূদ্র হচ্ছে পৃথিবীর শরীরের রক্তপ্রবাহ। রক্ত প্রবাহ দূষিত হলে যেমন মানুষ বাঁচে না, তেমনি সমূদ্র দূষিত হলেও পৃথিবী বাঁচবে না।’
আজ রাজধানীর হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রণালয়, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ও সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভার্নমেন্টাল প্রোগ্রাম যৌথভাবে ‘লন্ডন প্রটোকল’-এর ওপর এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার ও পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী।
মন্ত্রী বলেন, ‘পরিবেশের একটি বড় অংশ এবং পানির প্রধান উৎস হচ্ছে সমূদ্র। এই প্রধান উৎসকে আমরা নষ্ট করে দিচ্ছি নানা রকম দূষণের মাধ্যমে। বছরে ২৫০ মিলিয়ন টন বর্জ্য নিক্ষিপ্ত হচ্ছে সমূদ্রে। সবচেয়ে ভয়াবহ হচ্ছে প্লাস্টিক বর্জ্য দ্বারা সমূদ্র দূষণ। এরপর রয়েছে তেল জাতীয় পদার্থ ও জাহাজ থেকে নিক্ষিপ্ত অন্যান্য বর্জ্য। আমাদের এই আচরণ থেকে সরে আসতে হবে যদি আমরা সমূদ্রকে বাঁচাতে চাই। বিশ্বব্যাপী আজ সচেতনতা তৈরির সময় হয়েছে।’
বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ উপমন্ত্রী বলেন, শুধু সমূদ্র নয়, নদীমাতৃক এই দেশকে দেশের পরিবেশকে রক্ষা করতে হলে নদীগুলোকে দূষণের হাত থেকে রক্ষা করতে হবে। যারা নদী দূষণ করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি তিনি এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat