×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৪
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উদ্ভাবনী প্রতিভা বিকাশে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা মাইল ফলক হিসেবে কাজ করবে : মোস্তাফা জব্বার

নিউজ ডেস্ক:- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রোববার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে অনুষ্ঠিত প্রোগ্রামিং প্রতিযোগিতা পাইথন ক্যাম্প পরিদর্শন করেছেন।
তিনি চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তথ্যপ্রযুক্তি‘র উদ্ভাবনী প্রতিভা বিকাশে প্রোগ্রামিং প্রতিযোগীতাকে মন্ত্রী একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে আরো দক্ষ করে গড়ে তুলতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হলো এ প্রোগ্রামিং প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে ৬৪ জেলা থেকে নির্বাচিত ১ শত ২৮ জন মাধ্যমিক পর্যায়ের প্রোগ্রামার অংশ নেয়।
এর আগে, গত ১৮ ও ১৯ জুন প্রশিক্ষণ শেষে ২০ জুন পাইথন জেলাভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রায় ১৫ হাজার প্রতিযোগী। এবার পাইথনে সদ্য পাসকরা এসএসসি পরীক্ষার্থীরাও অংশ নেয়ার সুযোগ পেয়েছে।
জাতীয় ক্যাম্পের প্রথম পর্যায়ে বুধবার শুরু হয় খুদে প্রোগ্রামারদের স্ক্র্যাচ প্রশিক্ষণ। এতে অংশ নেয় ১ম থেকে ৫ম শ্রেণির ৬৪টি দল। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় স্ক্র্যাচ চূড়ান্ত প্রতিযোগিতা। এ দিন মন্ত্রী খুদে প্রোগামারদের দেখতে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে স্ক্র্যাচ ক্যাম্প পরিদর্শন করেন এবং খুদে প্রোগ্রামারদের সাথে কিছু সময় অতিবাহিত করেন।
‘অবাক হচ্ছে বিশ্ব এবার, বাংলার শিশুরা প্রোগ্রামার’ শিরোনামে প্রতিযোগিতার আয়োজক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়াধীন আইসিটি বিভাগ এবং ইয়াং বাংলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat