×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৫
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উল্লাপাড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বর-কনেসহ নিহত ৯

বদরুল আলম দুলাল, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বর-কনেবাহী মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বর ও কনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রাজন (২৫) সুমাইয়া খাতুন (২২)।
স্থানীয়রা জানান, বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস উল্লাপাড়ার ঘাটিনা থেকে সিরাজগঞ্জ জেলা সদরের কান্দাপাড়ায় যাচ্ছিল। সলপ স্টেশনের উত্তর পাশে উন্মুক্ত লেভেল ক্রসিং পারাপারের সময় দু’টি বিয়ের গাড়ির একটি মাইক্রেবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৪১৫৯) ঢাকাগামী পদ্মা ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে বর-কনেসহ কমপক্ষে ৯ জন মারা যান। এদের মধ্যে বর ছাড়াও দু’জন নারী, একজন শিশু এবং ৬ জন পুরুষ যাত্রী রয়েছেন।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি হারুন মজুমদার বলেন, শুনেছি ৯ জন মারা গেছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
উল্লাপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানান, উন্মুক্ত লেভেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটিকে ট্রেন ধাক্কা দেয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat