×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৬
  • ৪৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

নিউজ ডেস্ক:- রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ১৭-২৩ জুলাই ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“প্রতি বছরের ন্যায় এবারও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’ উদযাপন করছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি দেশের সকল মৎস্যচাষী, মৎস্যজীবী, ব্যবসায়ী, উদ্যোক্তা, মৎস্য সম্প্রসারণকর্মী এবং মৎস্য বিজ্ঞানীসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের স্লোগান ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ যথার্থ এবং তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি।জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মৎস্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময়খাত। মৎস্যখাতের উন্নয়নে সরকার ইতোমধ্যে অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ে উন্নত প্রযুক্তির মৎস্যচাষ সম্প্রসারণ, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য আবাসস্থল উন্নয়ন ও অভয়াশ্রম স্থাপন, প্রজননক্ষম ইলিশ ও জাটকা সংরক্ষণ কার্যক্রম জোরদারকরণ, মৎস্যচাষী ও মৎস্যজীবীদের লাগসই প্রশিক্ষণসহ ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। সরকারের গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। একই সাথে ঐতিহাসিক সমুদ্র বিজয়ের মাধ্যমে সৃষ্ট ব্লু-ইকোনমির অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সামুদ্রিক মৎস্য সম্পদের বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা, সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন - এ প্রত্যাশা করি।অভ্যন্তরীণ ও সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে এ সম্পদ ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও রূপকল্প ২০২১ বাস্তবায়নে মৎস্যখাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সকলে আন্তরিকতা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন - এ প্রত্যাশা করি। আমি ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’ এর সার্বিক সফলতা কামনা করছি।জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat