×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৫
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নবম মজুরি বোর্ডের রোয়েদাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা : ওবায়দুল কাদের

সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য গঠিত নবম মজুরি বোর্ডের রোয়েদাদ বিষয়ে মন্ত্রীসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বৃহষ্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নবম সংবাদপত্র মজুরি বোর্ড ২০১৮’র রোয়েদাদ চূড়ান্ত করতে গঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
এর আগে মন্ত্রীসভা কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তথ্য প্রতিন্ত্রী ডা. মুরাদ হাসান ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রী সভা কমিটি সব স্টকহোল্ডারের সঙ্গে কথা বলে প্রতিবেদন চূড়ান্ত করেছে। এখন এটি কেভিনেট ডিভিশনে পাঠিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রীসভা চূড়ান্ত অনুমোদন দিলেই নবম মজুরী বোর্ডের রোয়েদাদ গেজেট প্রকাশ করা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, গণমাধ্যম কর্মী আইন সংসদে পাশ হলে ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদেরকে ওয়েজবোর্ডের আওতায় আনা সম্ভব হবে। তবে নবম মজুরি শুধু সংবাদ পত্র ও বার্তা সংস্থার জন্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat