×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৮
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জি৭ সম্মেলনের প্রাক্কালে বৈঠকে বসতে পুতিনকে আমন্ত্রণ ম্যাক্রোর

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জি৭ সম্মেলনের আগে ১৯ আগস্ট বৈঠকে বসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানোর কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলে বোরমেস-লেজ-মিমোসাসের কাছের একটি গ্রামে মধ্যযুগের ফোর্ড অব ব্রিগানকনে নিরিবিলি পরিবেশে পুতিনের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বারমেস-লেজ-মিমোসাস জায়গাটি বেছে নেয়ার ব্যাপারে ম্যাক্রো বলেন, এই জায়গাটি সবকিছু থেকে বিচ্ছিন্ন এবং এখানে নিরিবিলি কাজ করা যায়, এখানে পুতিনের সঙ্গে তিনি বেশ কিছু সময় কাটাবেন।
দ্বিপাক্ষিক এই বৈঠকের পরে ২৪ থেকে ২৬ আগস্ট দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বিয়াররিটজ নগরে বিশ্বের ৭টি দেশের নেতারা জি৭ বৈঠকে মিলিত হবেন।
ফ্রান্সের সভাপতিত্বে অনুষ্ঠেয় জি৭ বৈঠকে সদস্য দেশ ব্রিটেন, কানাডা, জার্মানি, ইতালি, জাপান এবং যুক্তরাষ্ট্রের নেতারা অংশ নেবেন।
২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নেয়ায় রাশিয়া এই গ্রুপ থেকে বাদ পড়ে এবং গ্রুপটি জি৮ থেকে জি৭ এ পরিণত হয়।
জুনের শেষে ম্যাক্রো রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এই দীর্ঘ বৈঠকের পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat