×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৭
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৭ম বৈঠক আজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৭ম বৈঠকে অংশ নিতে তিনদিনের সরকারি সফরে গতকাল সন্ধ্যায় এখানে পৌঁছেছেন।
ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কে রেড্ডি এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী বিমানবন্দরে মন্ত্রী ও তার প্রতিনিধিদের স্বাগত জানিয়েছেন।
সরকারি পর্যায়ের এই বৈঠকে সীমান্তে চোরাচালান, সীমান্তে পাচার, সন্ত্রাসবাদ মোকাবেলা, জাল মুদ্রা এবং সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পরে উভয় দেশের অমিমাংসীত বিষয়গুলো নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৃথক বৈঠকে আলোচনা করার সম্ভাবনা রয়েছে।
দুই মাস আগে অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব নেয়ার পর, দুই স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এটিই প্রথম বৈঠক হতে যাচ্ছে।
গতবছরের জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিত ৬ষ্ঠ তম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে দু’দেশ অপরাধ মুক্ত সীমান্ত, পুলিশ সদস্যদের প্রশিক্ষণ এবং জঙ্গিবাদ মোকাবেলায় নিবিড় সহযোগিতা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat