×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৮-২১
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় আজ ভোর সাড়ে ছয়টার দিকে বাস চাপায় সোহেল রানা নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মৃত ব্যক্তি বরিশাল জেলার বড়গাটি গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে। সে এ জেড ফ্যাশনস নামের একটি পোশাক কারখানার চাকুরী করতেন। গাজীপুরের বাসন সড়কের পেয়ারা বাগান এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ জানায়, সোহেল রানা রাতে নাইট ডিউটি শেষে ভোর ৬টার দিকে সাইকেলযোগে বাসায় ফিরছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাকায় চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস পেছনদিক থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে সোহেল রানার মৃত্যুর খবর পেয়ে তার সহকর্মীরা সকাল সোয়া ৮ থেকে সকাল ১০টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে ওই সময়ে সড়কে সকল যানবাহন চলাচল ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat