×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৮-২১
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারি জমি দখলকে ফৌজদারি কার্যবিধির অধীনে বিচার করার আইন হচ্ছে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সরকারি জমি উদ্ধারে আরো তৎপর হওয়ার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়ে বলেছেন, সরকারি জমি অবৈধ দখলকে ফৌজদারি কার্যবিধির অধীনে বিচার করার আইন তৈরির কাজ চলছে।
সাইফুজ্জামান চৌধুরী আজ রাজধানীর সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এটুআইয়ের সহযোগিতায় ঢাকা বিভাগীয় ভূমি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিন দিনব্যাপী ‘ই-নামজারি সঞ্জীবনী কর্মশালার’ দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল জেলার কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সেলিম রেজা, স্থানীয় সরকার পরিচালক এম ইদ্রিস সিদ্দিকী ও এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান।
সাইফুজ্জান চৌধুরী বলেন, ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন ধরণের লেনদেনের জন্য ই-পেমেন্ট গেটওয়ে স্থাপনের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ই- পেমেন্ট গেটওয়ে চালু হলে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ভূমি সেবায় একটি নতুন দিগন্ত শুরু হবে।
ভূমিমন্ত্রী আরো বলেন, দুর্নীতির কারণে আমরা আমাদের যথার্থ জায়গায় পৌঁছাতে পারিনি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সকলকে একসঙ্গে কাজ করে যেতে হবে।
কর্মশালায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, অফিস সহকারী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
এর আগে কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন পর্যায়ের তিন কর্মকর্তা তাদের বক্তব্যে নিজ অভিজ্ঞতা ও ভাবনার কথা তুলে ধরেন।
মাঠ পর্যায়ে কাজ করতে যে সকল সমস্যার মুখোমুখি হতে হয়, তা নিয়ে বিশেষজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা ও পরামর্শ গ্রহণ করা, এবং সেই সঙ্গে নিজেদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান বের করার চেষ্টা করাই সঞ্জীবনী কর্মশালার মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat