×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৮-৩১
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে এমপির বিরুদ্ধে গরু চুরির অভিযোগে মামলা দায়ের

ভারতের উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির এমপি আজম খানের বিরুদ্ধে গরু চুরির মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার আসিফ ও জাকির আলি নামের দুই ব্যক্তি মামলাটি দায়ের করেন।অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ১৫ অক্টোবর পাঁচ সঙ্গী নিয়ে এমপি আজম খান তাদের বাড়িতে ভাঙচুর, তাদের গরু চুরি ও নগদ ২৫ হাজার রুপি ছিনিয়ে নিয়ে যান। হিন্দুস্তান টাইমসের খবরে এই তথ্য জানানো হয়েছে।এফআইআরে আজম খানসহ সাবেক সার্কেল অফিসার আলায় হোসেন ও অপর চার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ৪০ জন আসামি তালিকায় রয়েছেন। অভিযোগে বলা হয়েছে, বাদীর বাড়িটি ঘোষিয়া এতিমখানার কাছে অবস্থিত। ঐ জমিতে একটি স্কুল নির্মাণের জন্য আজম খান তাদেরকে বাড়ি ছেড়ে দিতে বলেছিলেন।আজম খানের বিরুদ্ধে ভূমি দখল, অবৈধভাবে ওয়াকফ সম্পত্তি দখল, বই চুরি ও নির্বাচনের সময় বিদ্বেষমূলক বক্তব্য প্রদানসহ প্রায় ৫০টি মামলা রয়েছে। এর মধ্যে রামপুরে ভূমি দখলের ২৯টি মামলায় আগাম জামিন আবেদন নাকচ করেন তিনি। বুধবার আদালত এই আবেদন খারিজ করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat