×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৯-০১
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রংপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৫ অক্টোবর

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপনির্বাচনে আগামী ৫ অক্টোবর শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার এই আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সম্পূর্ণ ভোটগ্রহণ হবে।
আজ রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ইসি অতিরিক্ত সচিব বলেন, ‘শূন্য আসনটিতে ৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার এই আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সম্পূর্ণ ভোটগ্রহণ হবে।’
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর সোমবার, রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে ১১ সেপ্টেম্বর বুধবার। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৬ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত।
সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ গত ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে ১৬ জুলাই সংসদ সচিবালয় আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat