×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৯-০২
  • ৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র-আসিয়ানের প্রথম নৌ মহড়ার জন্য যুদ্ধজাহাজ ও বিমান প্রস্তুত

যুক্তরাষ্ট্র ও দক্ষিণপূর্ব এশিয়ার ১০টি দেশের আটটি যুদ্ধজাহাজ, চারটি বিমান ও এক হাজারেরও বেশি সৈন্য সোমবার শুরু হতে যাওয়া যৌথ নৌ মহড়ায় অংশ নিতে যাচ্ছে। দক্ষিণ চীন সাগর জলসীমায় যৌথ সামরিক মহড়া জোরদারের অংশ হিসেবে এ মহড়া শুরু করা হচ্ছে। খবর এএফপি’র।
আঞ্চলিক ব্লক ও ওয়াশিংটনের মধ্যে প্রথম আসিয়ান-ইউএস ম্যারিটাইম এক্সারসাইজ (এইউএমএক্স) পাঁচ দিন ধরে চলবে। এ মহড়া থাইল্যান্ডের সাত্তাহিপ নৌ ঘাঁটি থেকে শুরু হয়ে সিঙ্গাপুরে গিয়ে শেষ হবে।
দক্ষিণ চীন সাগরকে নিয়ে বেইজিং ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে উত্তেজনা এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বাড়ানোর পর এ সামরিক মহড়া চালানো হচ্ছে। ব্রুনাই, মালয়েশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইন এ সাগরের কিছু অংশ তাদের বলে দাবি করে আসছে।
ব্যাংককে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও রয়্যাল থাই নৌবাহিনীর যৌথ নেতৃত্বে এ নৌ মহড়া থাইল্যান্ড উপসাগর ও দক্ষিণ চীন সাগরসহ দক্ষিণপূর্ব এশিয়ার আন্তর্জাতিক জলসীমায় চালানো হবে। সিঙ্গাপুরে গিয়ে মহড়াটির সমাপ্তি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat